Recents in Beach

Sahaj path class 2 story with question answers(part-2)

Sahaj path class 2 story with question answers(part-2)

 Sahaj path class 2 story with question answers(part-2)

ই শিক্ষার মাধ্যমে এই পর্বে Sahaj path class 2 story with question answers-"আদ্যনাথ-বাবুর কন্যার বিয়ে"- এই সহজ পাঠ গল্প হইতে কিছু শূন্যস্থান পূরণ,শব্দার্থ,বিপরীত শব্দ ,বাক্য গঠন ও প্রশ্ন উত্তর তুলে ধরা হইলো যা আপনার শিশুর কাজে আসতে পারে।  

আজ আদ্যনাথ-বাবুর কন্যার বিয়ে-তাঁর এই শল্যপুরের বাড়িতে।কন্যার নাম শ্যামা।বরের নাম বৈদ্যনাথ।বরের বাড়ি অহল্যাপাড়ায়।তিনি আর তাঁর ভাই সৌম্য পাটের ব্যবসা করেন।তাঁর এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ ইস্কুলে।

আদ্যনাথ বড়ো ভালো লোক।দান-ধ্যান,পুণ্য কাজে তাঁর মন।দেশের জন্য অনেক কাজকরেন।সবাই বলে,তিনি ধন্য।আদ্যনাথ-বাবু তাঁর ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন।আমি বলেছি,তাঁর কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব। এখানে এসে দেখি,আঙিনায় বাদ্য বাজছে।চাষিরা এ বৎসর ভালো শস্য পেয়েছে।তাই তারা ভিড় করে এসেছে।ভিতরে ঢুকি সাধ্য কী।অগত্যা বাইরে বসে আছি।দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে।কেউ বা ব্যাটবল খেলছে।নিত্যশরণ ওদের ক্যাপটেন।

 Sahaj Path part 2 Question Answers

নং

শব্দার্থ

 

শব্দার্থ

১

কন্যা-মেয়ে

১০

বাদ্য-বাজনা

২

বিয়ে-বিবাহ

১১

চাষি-কৃষক

৩

          বাড়ি-ঘর

১২

বৎসর-বছর

৪

ব্যবসা-কারবার

১৩

শস্য্-ফসল

৫

ইস্কুল-বিদ্যালয়

১৪

সাধ্য-ক্ষমতা

৬

পুণ্য-ভালো কাজ

১৫

অগত্যা-একাকী

৭

কাজ-কর্ম

১৬

নৃত্য-নাচ

৮

ভৃত্য-চাকর

১৭

ক্যাপটেন-দলপতি

৯

আঙিনা-উঠান

১৮

বর-পাত্র

 


নং

বিপরীত শব্দ

 

বিপরীত শব্দ

১

কন্যা-পুত্র

১০

দেশ-বিদেশ

২

আজ-কাল

১১

আমার-তোমার

৩

          ভাই-বোন

১২

কাছে-দূরে

৪

ব্যবসা-চাকরি

১৩

আমি-তুমি

৫

ভালো-খারাপ

১৪

সাধ্য-অসাধ্য

৬

পুণ্য-পাপ

১৫

ভালো-খারাপ

৭

কাজ-অকাজ

১৬

ভিড়-ফাঁকা

৮

ভৃত্য-মালিক

১৭

ভিতরে-বাইরে

৯

এখানে-সেখানে

১৮

খুশি-দুঃখী

 


নং

শব্দ

বাক্য গঠন

১

আজ

আজ আমাদের বাড়িতে পূজা হবে।

২

কন্যা

রতন-বাবুর কন্যার নাম রতনা।

৩

দান-ধ্যান

রাজা প্রজাদের দান-ধ্যান করে।

৪

ব্যবসা

আমার বাবা ব্যবসা করেন।

৫

দেশ

আমাদের দেশ ভারত।

৬

ভৃত্য

ধনীদের  বাড়িতে ভৃত্য থাকে।

৭

বিবাহ

লতা দিদির কাল বিবাহ হইবে।

৮

আঙিনা

দিদিমা আঙিনায় ধান মেলে দিয়েছে।

৯

বাদ্য

বিয়ে বাড়িতে বাদ্য বাজছে।

১০

নৃত্য

ছেলেরা খুশিতে নৃত্য করছে।

 


নং

শূন্যস্থান

উত্তর

১

আজ আদ্যনাথ-বাবুর ……………… বিয়ে।

কন্যার

২

কন্যার নাম …………………..।

শ্যামা

৩

বরের নাম ………………।

বৈদ্যনাথ

৪

বরের বাড়ি ………………………।

অহল্যাপাড়ায়

৫

তিনি আর তাঁর ভাই সৌম্য ……………. ব্যবসা করেন।

পাটের

৬

তাঁর এক ভাই ধৌম্যনাথ …………………..পড়ে।

কলেজে

৭

রম্যনাথ ……………… পড়ে।

ইস্কুলে

৮

আদ্যনাথ বড়ো ……………… লোক।

ভালো

৯

আদ্যনাথ-বাবুর …………… কাজে তাঁর মন।

দান-ধ্যান,পুণ্য

১০

আদ্যনাথ-বাবুর ভৃত্যের নাম…………………..।

সত্য

১১

আদ্যনাথ-বাবুর আঙিনায়……………………বাজছে।

বাদ্য

১২

চাষিরা এ বৎসর ভালো ……………… পেয়েছে।

শস্য

১৩

ছেলেরা খুশি হয়ে ………………. করছে।

নৃত্য

১৪

…………………….ছেলেদের ক্যাপটেন।

নিত্যশরণ

 


প্রশ্ন-উত্তর

১)আজ কার কন্যার বিবাহ?

উঃ-আজ আদ্যনাথ-বাবুর কন্যার বিবাহ।

২)আদ্যনাথ-বাবুর কন্যার কোথায় থেকে বিয়ে হবে?

উঃ-আদ্যনাথ-বাবুর কন্যার  শল্যপুরের বাড়ি থেকে বিবাহ হবে।

৩)আদ্যনাথ-বাবুর কন্যার নাম কি?

উঃ-আদ্যনাথ-বাবুর কন্যার নাম শ্যামা।

৪)বরের নাম কি?

উঃ-বরের নাম বৈদ্যনাথ।

৫)বরের বাড়ি কোথায়?

উঃ-বরের বাড়ি অহল্যাপাড়ায়।

৬)বৈদ্যনাথ আর সৌম্য কিসের ব্যবসা করেন?

উঃ-বৈদ্যনাথ আর সৌম্য পাটের ব্যবসা করেন।

৭)বৈদ্যনাথরা কয় ভাই?

উঃ-বৈদ্যনাথরা চার ভাই-বৈদ্যনাথ সৌম্যনাথ,ধৌম্যনাথ ও রম্যনাথ।

৮)ধৌম্যনাথ কি করে?

উঃ-ধৌম্যনাথ কলেজে পড়ে।

৯)রম্যনাথ কি করে?

উঃ-রম্যনাথ ইস্কুলে পড়ে।

১০)আদ্যনাথ-বাবুর কোন কাজে মন?

উঃ-আদ্যনাথ-বাবুর দান-ধ্যান,পুণ্য কাজে মন।

১১)আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি?

উঃ-আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম সত্য।

১২)আদ্যনাথ বাবুর আঙিনায় কি বাজছে?

উঃ-আদ্যনাথ বাবুর আঙিনায় বাদ্য বাজছে।

১৩)কারা এ বৎসর ভালো শস্য পেয়েছে?

উঃ-চাষিরা এ বৎসর ভালো শস্য পেয়েছে।

১৪)ছেলেরা খুশি হয়ে কি করছে?

উঃ-ছেলেরা খুশি হয়ে নিত্য করছে।

১৫)ছেলেদের খেলার ক্যাপটেন কে?

উঃ-নিত্যশরণ ছেলেদের খেলার ক্যাপটেন।

 

 

 Previous Class Part-I

 


 

 Next Class----------------------


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ