Recents in Beach

Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali (Part-11)



 রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “ছায়ার ঘোমটা মুখে টানি” কবিতাটি পড়া,এই কবিতা থেকে শব্দার্থ,বিপরীত শব্দ,বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।

Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali (Part-11) Download now pdf file below link

এছাড়া এই বিষয়ের ক্লাসটি দুটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-

ভিডিও-১ ও ভিডিও-২

ছায়ার ঘোমটা মুখে টানি

আছে আমাদের পাড়াখানি ।

দিঘি তার মাঝখানটিতে,

তালবন তারি চারি ভিতে ।

 

বাঁকা এক সরু গলি বেয়ে

জল নিতে আসে যত মেয়ে ।

বাঁশগাছ ঝুঁকে ঝুঁকে পড়ে,

ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে ।

 

পথের ধারেতে একখানে

হরি মুদি বসেছে দোকানে ।

চাল ডাল বেচে তেল নুন,

খয়ের সুপারি বেচে চুন ।

 

ঢেঁ কি পেতে ধান ভানে বুড়ি,

খোলা পেতে ভাজে খই মুড়ি ।

বিধু গয়লানী মায়ে পোয়

সকালবেলায় গোরু দোয় ।

 

আঙিনায় কানায় বলাই

রাশি করে সরিষা কলাই

বড়োবউ মেঝোবউ মিলে

ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে ।।

 

 

শব্দার্থ

 

নং

শব্দ

অর্থ

১

তারি

তার

২

চারি

চারদিক

৩

ভিতে

জমিতে

৪

সরু

পাতলা

৫

বেয়ে

ধারাবাহিক

৬

ঝুঁকে ঝুঁকে

নিচু হয়ে

৭

নড়ে

কাঁপে

৮

মায়ে পোয়

পশুর দুধ দোয়া

৯

রাশি

জড়ো করা

১০

পাঁচিলে

দেওয়ালে

 

বিপরীত শব্দ

 

নং

শব্দ

বিপরীত শব্দ

১

আছে

নেই

২

বাঁকা

সোজা

৩

সরু

মোটা

৪

মেয়ে

ছেলে

৫

বেচে

কেনে

৬

ঝুঁকে

উঁচু হওয়া

৭

বুড়ি

যুবতী

৮

সকাল

সন্ধ্যে

৯

বড়োবউ

ছোটোবউ

১০

ঘরের

বাইরের

বাক্য গঠণ কর

 

 

নং

শব্দ

বাক্য

১

ঘোমটা

মেয়েরা শাড়ি পরে ঘোমটা টানে।

২

দিঘি

দিঘিতে পদ্ম ফুটেছে।

৩

বাঁকা

বাঁকা পথে পথিক চলে।

৪

বাঁশগাছ

পথের ধারে বাঁশগাছ রয়েছে।

৫

বুড়ি

বুড়ি ঘরের কোনে বসে আছে।

 

শূন্যস্থান পূরণ কর

 

নং

শূন্যস্থান পূরণ কর

উত্তর

১

ছায়ার ……………………মুখে টানি

আছে আমাদের পাড়াখানি ।

ঘোমটা

২

……………………..তার মাঝখানটিতে,

তালবন তারি চারি ভিতে ।

দিঘি

৩

বাঁকা এক সরু গলি বেয়ে

জল নিতে আসে যত ………………………।

মেয়ে

৪

…………………………….ঝুঁকে ঝুঁকে পড়ে,

ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে ।

বাঁশগাছ

৫

পথের ধারেতে একখানে

………………………………বসেছে দোকানে ।

হরি মুদি

৬

………………………….বেচে তেল নুন,

খয়ের সুপারি বেচে চুন ।

চাল ডাল

৭

………………….পেতে ধান ভানে বুড়ি,

খোলা পেতে ভাজে খই মুড়ি ।

ঢেঁ কি

৮

………………………………..মায়ে পোয়

সকালবেলায় গোরু দোয় ।

বিধু গয়লানী

৯

আঙিনায় ………………………………

রাশি করে সরিষা কলাই ।

কানায় বলাই

১০

বড়োবউ মেঝোবউ মিলে

………………………..দেয় ঘরের পাঁচিলে

ঘুঁটে

 

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১

কার ঘোমটা মুখে টানি ?

উঃ

ছায়ার ঘোমটা মুখে টানি ।

২

পাড়ার মাঝখানে কি আছে ?

উঃ

পাড়ার মাঝখানে দিঘি আছে ।

৩

দিঘির চারিদিকে কি আছে ?

উঃ

তালগাছের বন

৪

কারা দিঘিতে জল নিতে আসে ?

উঃ

মেয়েরা দিঘিতে জল নিতে আসে ।

৫

কোন গাছের পাতা ঝুরু ঝুরু হয়ে পড়ে ?

উঃ

বাঁশগাছের পাতা ঝুরু ঝুরু হয়ে পড়ে।

৬

পথের ধারেতে কার একখানা দোকান আছে ?

উঃ

পথের ধারেতে হরিমুদির একখানা দোকান আছে ।

৭

হরিমুদি কি কি বেচে ?

উঃ

হরিমুদি চাল,ডাল,তেল,নুন,খয়ের,সুপারি ও চুন বেচে ।

৮

বুড়ি কি পেতে ধান ভাঙে ?

উঃ

বুড়ি ঢেঁকি পেতে ধান ভাঙে ।

৯

বুড়ি কি পেতে খইমুড়ি ভাজে ?

উঃ

বুড়ি খোলা পেতে খইমুড়ি ভাজে ।

১০

গয়লানীর মান কি ?

উঃ

গয়লানীর নাম বিধু ।

১১

কারা সরিষা কলাই রাশি করে ?

উঃ

কানাই বলাই সরিষা কলাই রাশি করে ।

১২

বড়োবউ মেঝোবউ মিলে কি করে ?

উঃ

বড়োবউ মেঝোবউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে ।

Download now pdf file 

PREVIOUS CLASS------------------------

Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali | Binipisi Bami ar Didi (part-10)
NEXT CLASS-----------------
                                       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ